প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৬:৩১ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৬:৪৬ পিএম
পিটার হাসের বাসভবন। প্রবা ফটো
ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্যের সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
রবিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাস ভবনে নেতাকর্মীরা আসতে শুরু করেন।
বিএনপির পক্ষে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির শেরিফা কাদের, আওয়ামী লীগের পক্ষে নাহিম রাজ্জাক, মেজর রানা ও তামান্না নুসরাত বুবলি পিটার হাসের বাসভবনে পৌঁছেছেন বলে জানা গেছে।