× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবজি হারানো যুবদল নেতা লিটনকে দেখতে হাসপাতালে আমীর খসরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২০:১০ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:৫৬ পিএম

আহত যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

আহত যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

সন্ত্রাসী হামলায় দুই হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া গুরুতর আহত যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান আমীর খসরু। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা লিটনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

গত ১৩ জুলাই সংগঠনের লিফলেট বিতরণের সময় সন্ত্রাসীরা লিটনকে কুপিয়ে তার দুই হাতের কবজি  বিচ্ছিন্ন ও দুই পা লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলে। লিটন ঝিনাইদহ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য।

আমীর খসরু হাসপাতালে লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। তিনি লিটনকে বলেন, ‘তুমি একা নও। তোমার সাথে বিএনপি, এ দেশের মানুষ ও বিশ্ববাসী রয়েছে। সকলের দোয়া আছে। তুমি আমাদের সাহস। মনোবল শক্ত রাখবে।’

স্ত্রী ও তার দুই সন্তানকেও সাহস দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

পরে সাংবাদিকদের আমীর খসরু বলেন, দেশের অবস্থা কেমন এই লিটন মণ্ডলের ওপর হামলার দৃশ্য দেখলেই বোঝা যায়। দেশে আইনের শাসন নেই, বিচার নেই। এই অস্বস্তিকর পরিবেশে আমরা বাস করছি।

এ সময় দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, দুর্বৃত্তরা  লিটনকে কুপিয়ে তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও দুই পা ভেঙে ফেলেছে। ঘটনার পরপরই রাতেই ঢাকায় এনে ১০ ঘণ্টার টানা অস্ত্রোপচার করা হয়েছে। এখন পর্যন্ত ৫টা অস্ত্রোপচার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সরাসরি তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা