× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৫টির বেশি আসন পাবে না : সমমনা জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৮:০৫ পিএম

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৫টির বেশি আসন পাবে না : সমমনা জোট

সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৫টির বেশি আসন পাবে না বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, এ জন্য তারা নির্দলীয় সরকারের অধীনে ভোট দিতে ভয় পায়।

শুক্রবার (১১ আগস্ট) বিকালে  রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে  নির্বাচন হতে হবে।

তিনি বলেন,  সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে। জনগণ ইতোমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। ফলে ছয়-নয় করে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না।  সরকারের পতন অতি সন্নিকটে।

সমমনা জোটের সমন্বয়ক বলেন, দফা এক দাবি এক- শেখ হাসিনা সরকারের পদত্যাগ।  অবিলম্বে এই সরকারকে পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও  সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করে দাবি আদায় করবে। তখন ক্ষমতাসীনরা পালানোর পথও পাবে না।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকারের জন্য ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, এই সরকারকে যেতে হবে। কারণ, এদের পতনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তারা এই সরকারকে আর কোনো সময় দিতে চায় না। সরকার অবিলম্বে পদত্যাগ না করলে জনগণ তাদের পদত্যাগে বাধ্য করবে। 

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় গণমিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, এনপিপির মো. ফখরুজ্জামান প্রমুখ।

সমাবেশ শেষে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর হয়ে পুনরায় আলরাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা