প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৫:৩৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৬:১৯ পিএম
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ খ্রিস্টান ছাত্র-যুব ঐক্য পরিষদের প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুলিয়ান গমেজ, সহসভাপতি সনি জেভিয়ার কস্তা, সাধারণ সম্পাদক জুয়েল আন্তনি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসং চিরান, সাংগঠনিক সম্পাদক মানিক রোজারিও। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।