× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের ঢাকার সমাবেশ স্থগিত, রবিবার বিভাগীয় শহরে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৩:০১ পিএম

জামায়াতের ঢাকার সমাবেশ স্থগিত, রবিবার বিভাগীয় শহরে বিক্ষোভ

পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবারের সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সমাবেশ করতে অনুমতি না পাওয়ায় প্রতিবাদে আগামী রবিবার (৬ আগস্ট) সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। জামায়াত কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। তাই আমরা আজকের সোহরাওয়াদী উদ্যানের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। ৬ আগস্ট (রবিবার) সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।’

ঘোষিত নতুন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমরা আবারও প্রশাসনের অগণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারবিরোধী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো দলবিশেষ নয়, দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে তাদের প্রজাতন্ত্রের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা