× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক-জোবাইদার সাজার রায়ে উদ্বেগ জামায়াতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ২১:৪০ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২৩:১৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে একটি দুর্নীতি মামলায় সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

বিবৃতিতে বিএনপির এই শীর্ষ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

এটিএম মাছুম বলেন, তারেক রহমান ও তার স্ত্রীকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং দেশের মানুষের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ধরনের সাজার রায় দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক। ভবিষ্যৎ রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় গতকাল বুধবার বিকাল ৪টা ৩মিনিটে ঘোষণা করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা