× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির নেতা সালাউদ্দিন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৯:০৩ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ২০:২৪ পিএম

সালাউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সালাউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ( ডিবি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, কয়েক দিন আগে অনুমতি ছাড়া যাত্রাবাড়ী এলাকায় রাস্তা বন্ধ করে তারা যে সমাবেশ করেছিলেন, সেখানে পুলিশ বাধা দেওয়ার কারণে স্থানীয় ছাত্রদল, যুবদল, বিএনপির নেতারা পুলিশের ওপর হামলা করেছে। তিনটি বাসে আগুন লাগিয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় এক নম্বর আসামি হচ্ছেন সালাউদ্দিন। বাকি দুটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে। তাই আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যা নেওয়া দরকার তা নিয়েছি।

এর আগে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থেকে ওনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা