× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের গণস্বাক্ষর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৮:৩৭ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণঅধিকার পরিষদের একাংশ।  প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণঅধিকার পরিষদের একাংশ। প্রবা ফটো

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে গণঅধিকার পরিষদের একাংশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকলে তারা আর ক্ষমতায় আসতে পারত না। আমাদের দাবি একটাই। এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীন একটি সুষ্ঠু নির্বাচন। ’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সিস্টেম হলো যে সেতুর মাধ্যমে তারা ক্ষমতায় গেছে, সেই সেতুটা পুড়িয়ে ফেলা। এটা আমরা হতে দেব না। একটা সুষ্ঠু ভোটে মানুষকে অংশগ্রহণের জন্য সুযোগ দিতে হবে। জনগণের রায়েই সুষ্ঠু ভোট হবে। আমাদের লক্ষ্য, এক সপ্তাহের মধ্যে এক লাখ স্বাক্ষর সংগ্রহ করা।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান, আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, জিসান মাসুদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা