× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির অপরাজনীতি ঠেকাতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব : তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২১:৪০ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ২২:০০ পিএম

রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় আহত নেতাকর্মীদের দেখতে যান তথ্যমন্ত্রী ড.  হাছান মাহমুদ। প্রবা ফটো

রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় আহত নেতাকর্মীদের দেখতে যান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

শনিবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় আহত নেতাকর্মীদের দেখতে যান তিনি। তাদের খোঁজখবর নেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান ও যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বিএনপির হামলায় মারাত্মকভাবে আহত নেতাকর্মীদের দেখতে এসেছি। শুক্রবার গন্ডগোল করতে পারেনি বলেই বিএনপি শনিবার আমাদের দলের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা করেছে, বাসে আগুন দিয়েছে এবং পুলিশের গাড়িতে হামলা করেছে। রাতেও তারা উত্তরার কাছে গাড়ি পুড়িয়েছে। অর্থাৎ তারা ২০১৪-১৫ সালের মতো আবারও আগুন-সন্ত্রাসে লিপ্ত হয়েছে।’  

তিনি বলেন, ‘হাসপাতালটিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী চিকিৎসাধীন। তাদের মধ্যে উত্তরা ৪৭ নং ওয়ার্ডের যুবলীগ কর্মী মহিবুর রহমান নয়নের হাতের কবজি কেটে ফেলার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কোপ দেয়। চিকিৎসকরা প্রায় বিচ্ছিন্ন কবজি বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করছেন।’

এ ছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লিংকন কুমার দাস, ইসমাইল হোসেন দীপ, মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম, আশিক মিরাজ, নাহিদ হাসান, মামুন এই হাসপাতালে ও অন্য আরেকটি হাসপাতালে মহারাজ, আকাশসহ আরও নেতাকর্মীরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানান হাছান মাহমুদ। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই রাজধানীর প্রবেশমুখে বিএনপি শনিবার অবরোধ বা অবস্থান কর্মসূচি দিয়েছিল। এই ঢাকা শহর দুই কোটি মানুষের। তাদের অবরুদ্ধ করে রাখার অধিকার কাউকে দেওয়া হয়নি।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, সংঘাত তৈরি করে দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দেওয়া। আমরা এ দেশের জনগণ তা হতে দিতে পারি না। বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা