প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৩:০২ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৩:১৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ভালো আছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) খন্দকার মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
খন্দকার মারফ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে একটি মহল গুজব ছড়াচ্ছে। এটা ঠিক নয়। বাবা ভালো আছেন। তার চিকিৎসা চলছে। মহাসমাবেশের সকল নেতাকর্মীদের কাছে আব্বা দোয়া চেয়েছেন। দেশবাসীর মুক্তির জন্য তিনি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছেন।’
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ খন্দকার মোশাররফ হোসেন বেঁচে নেই বলে খবর পোস্ট করার প্রেক্ষিতে তিনি বলেন, ’এ মিথ্যা অপপ্রচার ছাড়া কিছু নয়। অনেকে আমাদের কাছে টেলিফোন করে জানতে চাইছেন। এ ধরনের মিথ্যা অপপ্রচার নিন্দনীয় বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ’দেশবাসী ও দলের নেতাকর্মী-সমর্থকদের প্রতি অনুরোধ গুজবে কান দেবেন না। আলহামদুলিল্লাহ আব্বা ভালো আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।’
গত ২৪ জুন উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুর যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ইউ শেন শাইর অধীনে চিকিৎসাধীন আছেন।