প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২২:৫০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩ ০০:১৩ এএম
বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিকলন কুকের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জি এম কাদের বলেন, সারাহ ক্যাথেরিন কুক বাংলাদেশে নতুন এসেছেন৷ তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ বৈঠকে যথারীতি রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে৷ তারা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর অভিমত জানাবেন।
বৈঠকে জি এম কাদের রাজনীতির হালহকিকত নিয়ে জাতীয় পার্টির ভাবনার কথাও ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়েছেন৷ তবে সেসব কথা তিনি গণমাধ্যমকে জানাতে অপরাগতা প্রকাশ করেন।