× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ বিপর্যয় সরকারের দায়িত্বহীনতায় : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১৫:২২ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৭:০৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : প্রবা

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : প্রবা

সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের কোথাও জবাবদিহিতা নেই। দায়িত্বশীলতার অভাব। এর জন্য দায়ী সরকারের অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ করা, উন্নয়নের কথা বলা।

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বুধবার (৫ অক্টোবর) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণের একটা লক্ষ্য আছেদুর্নীতি করা। সেই দুর্নীতির মাধ্যমে...উন্নয়নের কথা বলে কাজগুলো করে মানুষকে দুর্ভোগে ফেলেছে।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুরে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ৮ ঘণ্টা পরে রাতে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে চিৎকার চেঁচামেচি করছে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি উৎপাদন হচ্ছেএসবই বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়।’   

তিনি বলেন, ‘গতকালকের (মঙ্গলবার) ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে প্রায় সারা দেশেই আট ঘণ্টা। টোটাল ব্ল্যাক আউট হয়ে গেছে। এ থেকে যা বোঝা যায়, তা হচ্ছে সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, বহু টাকা-পয়সা বানিয়েছে। তারপর জাতিকে এরকম একটা বড় রকমের দুর্যোগের মধ্যে ফেলেছে।’  

দেশে এ বিদ্যুৎ বিপর্যয়কে সরকার দুর্ঘটনা হিসেবে উল্লেখ  করছেএর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারের ব্যর্থতা।’ 

তিনি বর্তমান সরকারকে দেশের জন্য ‘বোঝা’ অভিহিত করে পদত্যাগ করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘বর্গীদের মতো অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগ লুট করছে, অর্থ পাচার করছে। এ থেকে উত্তরণের একমাত্র পথদে মাস্ট গো (তাদেরকে অবশ্যই চলে যেতে হবে)।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎপ্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে। 

প্রবা/আরকে/এমজে/
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা