× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৯:২৫ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফোকাস বাংলা ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফোকাস বাংলা ফটো

সরকারের পদত্যাগে এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ করার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ জুলাই) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি। নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শেষ করা হয় তারুণ্যের সমাবেশ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকায় আগামী ২৭ জুলাই দুপুর ২টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করা হবে। সরকারের প্রতি আমাদের আহ্বান, সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করুন। নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।’

শনিবার বেলা ৩টার পর তারুণ্যের সমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের আগে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

সমাবেশে আরও বক্তব্যে দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের এই সমাবেশ গত ১৪ জুন চট্টগ্রাম থেকে শুরু হয়। এরপর ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় সমাবেশ হয়। ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে রাজধানীতে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হলো। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা