× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতার চাপে ভেঙে পড়ল ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৫:২৭ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৬:৫০ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ ভেঙে পড়েছে। সংগৃহীত ফটো

সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ ভেঙে পড়েছে। সংগৃহীত ফটো

নেতাদের চাপে ভেঙে পড়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ। তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মঞ্চে থাকা নেতারা।

শনিবার (২২ জুলাই) বেলা ২টার কিছু আগে অনেকটা দুলতে দুলতে ভেঙে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ। দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় বিএনপির অঙ্গ সংগঠনের তারুণ্যের এই সমাবেশ হচ্ছে।

বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ৩টার দিকেও সমাবেশ শুরু করা সম্ভব হয়নি। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, সকাল থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে পড়েন। সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে। কাঠের তৈরি মঞ্চ অনেকটা মাটিতে পড়ে যাওয়ায় সেখানেই পরবর্তী কার্যক্রম চলছে।

সেখানে থাকা ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, হঠাৎ করে ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটত। একটু সময় লাগায় অনেকে নেমে পড়েছেন।

বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি নতুন কর্মসূচি ঘোষণাও করতে পারেন।

ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে আজকের তারুণ্যের সমাবেশ হচ্ছে। এর আগে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা