× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা-৪ আসনে নৌকার প্রার্থী সাবেক সচিব সাজ্জাদুল হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২২:১২ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২২:১৮ পিএম

সাজ্জাদুল হাসান। সংগৃহীত ছবি

সাজ্জাদুল হাসান। সংগৃহীত ছবি

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান।

শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাজ্জাদুল হাসানের বাবা প্রয়াত আখলাকুল হোসাইন আহমেদ বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু তার বাবাকে মোহনগঞ্জ ও বারহাট্টা নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দিয়েছিলেন এবং প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। সাজ্জাদুল হাসানের বড় ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা যাওয়ার পর ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

১৬ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। ২ সেপ্টেম্বর ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা