× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারুণ্যের সমাবেশের নামে বিএনপি দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : নিখিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২১:৫২ পিএম

যুবলীগের সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রবা ফটো

যুবলীগের সমাবেশে বক্তব্য দিচ্ছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রবা ফটো

বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে, আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীদের হত্যা করছে।

শুক্রবার (২১ জুলাই) বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নড়াইলে যুবলীগ নেতা আজাদ শেখ হত্যার প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এসব কথা বলেন তিনি।

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘তারুণ্যের সমাবেশের নামে বিএনপি সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে, যুবলীগের নেতাকর্মীদের হত্যা করছে। আমি যুবলীগের নেতাকর্মীদের বলতে চাই, বিএনপি-জামায়াতকে আর সামনে আগানোর সুযোগ দেওয়া যাবে না। তারা যদি সামনে বাড়তে থাকে, তাহলে সারা দেশে লাশের পর লাশ ফেলবে আর রক্তের বন্যা বইয়ে দেবে।’ 

তিনি বলেন, ‘তাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কোনো মায়া নেই, ভালোবাসা নেই। যেখানে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ। তাই বলতে চাই, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, যুবসমাজ নিরাপদ। এই যুবসমাজকে রক্ষা করতে হলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে দাবি, সন্ত্রাসী সংগঠন বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।’

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। এ দেশের মানুষ ভালো থাকুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকুক তা তারা চায় না। কারণ বিএনপির জন্মই হয়েছে গুম, খুন আর হত্যার রাজনীতির মাধ্যমে। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ২০১৩-১৪ সালে অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামায়াত হত্যার রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি বোঝে না।’ 

তিনি আরও বলেন, ’বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনটি যত দিন বাংলার মাটিতে থাকবে, তত দিন এ দেশের মানুষের কোনো শান্তি থাকবে না, জুলুম হবে, অত্যাচার হবে, হত্যা ও সহিংসতা ঘটবে।’

নিখিল বলেন, ’২০ জুলাই যুবলীগ আয়োজিত খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলার পেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাই নয়, গতকাল ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেলকেও নির্মমভাবে হত্যা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা