× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ২০ জুলাই ২০২৩ ১৬:১১ পিএম

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও উপস্থিত আছেন।

এ ছাড়া বিএনপির পক্ষে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা