× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনে গণজোয়ার দেখে সরকার বেসামাল : সাইফুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৪:৫১ পিএম

আন্দোলনে গণজোয়ার দেখে সরকার বেসামাল : সাইফুল হক

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্দোলনে গণজোয়ার দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। ক্ষমতা হারানোর আতঙ্কে থেকে বিরোধী দলের কর্মসূচিতে হামলা, আক্রমণ চালাচ্ছে অবৈধ ও ভোটবিহীন সরকার।

বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ অবৈধ ভোট ডাকাত সরকারকে বিদায় দিতে দেশের মানুষ আজ মরিয়া। কোনো সন্ত্রাসী হামলা গণজোয়ারকে আর রুখতে পারবে না। আন্দোলনের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানাই।

সাইফুল হক বলেন, আগামী দু-তিন দিনের মধ্যে গণতন্ত্র মঞ্চ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ প্রমুখ।

সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা পুরানা পল্টন মোড় থেকে শুরু করে দৈনিক বাংলা, মতিঝিলের শাপলা চত্বর, আরামবাগ হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা