× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে আরাফাতের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৮:০২ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ১৮:৫০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সস্ত্রীক সাক্ষাৎ করেন মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সস্ত্রীক সাক্ষাৎ করেন মোহাম্মদ আলী আরাফাত। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে গণভবনে যান ঢাকা-১৭ আসনে নবনির্বাচিত এ সংসদ সদস্য। এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেন মোহাম্মদ এ আরাফাত। এর আগে গতকাল রাতে নির্বাচনে জয়ী হওয়ার পরও তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। তখন প্রধানমন্ত্রী আজ বিকালে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে ২৮,৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা