× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ১০:৩৩ এএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ১০:৫৫ এএম

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে (১৬ জুলাই ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে জায়গা পেয়েছেন ১৬৩ জন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংগঠনের সবশেষ সম্মেলনের দিন ঘোষণা করা হয়েছিল।

গত বছরের ১৫ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ। সংগঠনের সভাপতি নির্বাচিত হন ডেইজি সারোয়ার আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।

সদ্য ঘোষিত কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন-- জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বীথি, অ্যাডভোকেট খোদেজা নাছরীন এমপি, আশরাফুন্নেছা পারুল, সেলিনা রহমান, সৈয়দা মোনালিসা, নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূইয়া চায়না, সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ আক্তার রুনা, রাশেদা পারভীন মনি, নাজমা বেগম রত্না, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী, মিতু আক্তার, মেহের নাজ আক্তার নাহিদা, শামীমা আরা নিগার।

কমিটিতে আট জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন-- জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমী, তানিয়া সুলতানা হ্যাপী, তানিয়া হক শোভা, নিলুফা ইয়াসমিন সম্পা ও উছমিন আরা বেলী।

কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছে ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৮ জন করে। বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা