× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংলাপ চান ড. কামাল হোসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৯:৩৮ পিএম

গণফোরামের কেন্দ্রীয় সভায় সংলাপের আহ্বান জানান ড. কামাল হোসেন। শনিবার সকালে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। প্রবা ফটো

গণফোরামের কেন্দ্রীয় সভায় সংলাপের আহ্বান জানান ড. কামাল হোসেন। শনিবার সকালে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১৫ জুলাই) দলটির কেন্দ্রীয় কমিটির এক সভায় তিনি এই আহ্বান জানান। এদিন সকালে রাজধানীর পল্টনে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করতে চায়। অথচ জনগণের এই মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। সরকারের প্রতি আহ্বান থাকবে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে অবিলম্বে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসুন।’

কামাল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত ও অবিশ্বাস মুক্তিযুদ্ধের অর্জনকে বিপন্ন করে তুলছে। সরকারের সীমাহীন দমন-পীড়নের কারণে বর্তমানে দেশ চরম সংকটে। ফলে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন করার সুযোগ পেয়েছে। জাতি হিসেবে আমরা লজ্জিত।’

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খান, মফিজুল ইসলাম খান, আলতাফ হোসেন, এ আর জাহাঙ্গীর, মোশতাক আহম্মেদ, শাহ নুরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা