× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরগরম নয়াপল্টন, অস্থায়ী মঞ্চে চলছে গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১১:১১ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৫:৫২ পিএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুতি চলছে। প্রবা ফটো

নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুতি চলছে। প্রবা ফটো

সরকারবিরোধী আন্দোলনের নতুন বার্তা দিতে ঢাকায় বিএনপির সমাবেশ শুরু হবে আজ দুপুরে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বেলা ২টায় ‘লাখ লাখ লোক সমাগমের’ এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষে এই এক দফার যৌথ ঘোষণা উপস্থাপন করবেন। কর্মসূচি ঘিরে সকাল ১০টা থেকেই নয়াপ্টনসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। রাস্তায় মিছিল করছে তারা। কেন্দ্রীয় অফিসের সামনে ছয়টি ট্রাক একত্র করে তৈরি করা হয়েছে মঞ্চ। নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে গান-বাজনার আয়োজন করা হয়েছে। পুরো এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোও পৃথক মঞ্চ থেকে একই ঘোষণা দেবে। এটিকে তারা ‘যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের এক দফার যৌথ ঘোষণা’ বলে অভিহিত করছে। সরকারবিরোধী এই পক্ষটি রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখাও তুলে ধরবে। পাশাপাশি তারা সরকারবিরোধী নতুন পর্যায়ের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বুধবারের সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনে থাকা সব দল যার যার অবস্থান থেকে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চলমান আন্দোলন যে পর্যায়ে এসেছে এখন জাতির সামনে একটি বার্তা দেওয়ার সময় এসেছে। বুধবার আমরা সেই বার্তাটাই দেব।’ 

বিএনপি ও তার মিত্ররা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে গত বছরের ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে। পরবর্তীতে আন্দোলনকে আরও বেগবান করতে শরিক দলগুলোকে সঙ্গে বৈঠক করে তাদের নানা দফাকে সমন্বয় করে এক দফায় নিয়ে আসা হয়। বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা আলাদা আলাদা মঞ্চ থেকে বুধবার এই এক দফার যৌথ ঘোষণা দেবে।

আরও পড়ুন: ভোটে জিতলে জাতীয় সরকার, দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়

ঘোষণাটি হলো- ‘বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা