প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২১:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ২১:৩৭ পিএম
ডা. শাহদাত হোসেন ও কামরুল আহসান খান পারভেজ। ছবি : কোলাজ
প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ডা. শাহদাত হোসেনকে সভাপতি ও প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করেছে গণতন্ত্রী পার্টি।
মঙ্গলবার (১১ জুলাই) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুলাই রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লমা ইঞ্জিনিয়ার্সে এই প্রতিনিধি সম্মেলন হয়।