× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২১:৪২ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২১:৫৮ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমদ রবিন। প্রবা ফটো

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমদ রবিন। প্রবা ফটো

তানভীর আহমদ রবিনকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

বুধবার (৫ জুলাই) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। 

এর আগে এ কমিটির সদস্য সচিব ছিলেন রফিকুল আলম মজনু। তিনি এখন কারাগারে রয়েছেন। গত ২২ মে তাকে গ্রেপ্তার করা হয়।

আদেশে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নির্দেশক্রমে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ 

রবিন এ কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম জানান, তানভীর আহমদ রবিনকে কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা