× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেজা কিবরিয়াকে অভিশংসন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৮:১০ পিএম

রেজা কিবরিয়া। ফাইল ছবি

রেজা কিবরিয়া। ফাইল ছবি

অভ্যন্তরীণ বিরোধের জেরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট বা অভিশংসন করেছেন দলের নেতাকর্মীরা।  

শনিবার (১ জুলাই) সকালে গণ অধিকার পরিষদের জরুরি সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট করা হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত এক সপ্তাহ আগে রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। আজকের জরুরি মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে শোকজের জবাব দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি মিটিংয়ে উপস্থিত হননি। তবে মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের মতামত পর্যালোচনা করে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়। 

বেলা ১১টায় শুরু হয়ে জরুরি সভাটি শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব নুরুল হক নুর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা