× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ২০:২৪ পিএম

১৩ জুন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে ১৭ জুন বাসায় ফেরেন তিনি। সংগৃহীত ফটো

১৩ জুন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে ১৭ জুন বাসায় ফেরেন তিনি। সংগৃহীত ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ম্যাডাম এবার হাসপাতাল থেকে ফিরে আসার পর একটু ভালো আছেন, বেটার আছেন। উনার যে সমস্যাগুলো আগে ছিল, সেগুলো এখন আর নেই। তিনি আগের চেয়ে ভালো আছেন।’

সোমবার (২৬ জুন) বিকালে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সাংবাদিকদের জানান মির্জা ফখরুল। এ নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ফখরুল। রবিবার রাতে খালেদা জিয়ার বাসা ফিরোজায় সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘কিন্তু উনার (খালেদা জিয়া) শারীরিক সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা নেই। কারণ উনার লিভার সিরোসিস, সিরিয়াস আর্থ্রাটিস ও হার্টের সমস্যা আছে। এগুলোর জন্য দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে উনার চিকিৎসা করানো প্রয়োজন। চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার এই কথা বলেছেন। সেটা তো হচ্ছে না। উনার রিস্ক (ঝুঁকি) থেকে যাচ্ছে।’

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে ১৭ জুন বাসায় ফেরেন তিনি। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা