× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া জুলাইতে বাংলাদেশ সফরে আসতে পারেন। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবিকে বলেন, উজরা জেয়ার সফর চূড়ান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা আসবে। 

উজরা জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সার্বজনীন মানবাধিকারের অগ্রগতি, উদ্বাস্তু ও মানবিক ত্রাণকে সমর্থন, আইনের শাসন এবং মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই, সশস্ত্র সংঘাত প্রতিরোধ এবং মানব পাচার দূর করার জন্য বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন।

যুক্তরাষ্ট্রের দু-একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। এসব কর্মকর্তার মধ্যে বাইডেন প্রশাসনের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড অত্যতম। তিনি ১৯ থেকে ২৩ মার্চ ঢাকা সফর করেন। 

তার আগে চলতি বছরের শুরুতে ডোনাল্ড লু ঢাকা সফর করেন। লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয় নীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

২৫ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনঙ্কেন বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন ডোনাল্ড লু। 

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা