× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৯:১০ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব:) এমপি। প্রবা ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব:) এমপি। প্রবা ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব:) এমপি বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার রাজনীতি গরীব-দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা পরিষদ মিলায়তনে অসহায় ও দরিদ্রের মাঝে ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের ঐচ্ছিক তহবিল থেকে ১৪৮ জনের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌর মেয়র মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা