× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈঠকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৩ ১৩:১২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৩ ১৩:২৬ পিএম

সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় তার জন্য গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।

মঙ্গলবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, হাসপাতালে এখন সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক হবে।

তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

গতকাল সোমবার রাত ১টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তখন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছিলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

 সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা