× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর কথা জনগণ বিশ্বাস করে না : ড. মোশাররফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩০ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:০৫ পিএম

রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান জোন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : প্রবা

রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান জোন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : প্রবা

আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাড্ডায় এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ড. মোশাররফ বলেন, ‘শেখ হাসিনা বিদেশে গিয়ে বলেছেন, আগামী নির্বাচন নাকি সুষ্ঠু হবে। কী বলব? আগের নির্বাচনগুলোতে তাহলে ডাকাতি হয়েছে। তাই তো।’

তিনি বলেন, ‘আমরা এটা বিশ্বাস করি না, এটা কেউ বিশ্বাস করে না, এটা এদেশের জনগণ বিশ্বাস করে না।’

আওয়ামী লীগের আগের আমলের নির্বাচনের চিত্র তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা ভোটারবিহীন সরকার দেখেছি। ১৫৪টা আসনে কোনো প্রার্থী ছিল না। বেগম খালেদা জিয়ার আহ্বানে সেই নির্বাচন জনগণ বয়কট করেছিল। আর গত নির্বাচনে দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে। আর উনি (প্রধানমন্ত্রী) বলবেন--দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এটা কেউ বিশ্বাস করে না।’

তিনি বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের একটাই দাবি-- অনতিবিলম্বে পদত্যাগ করেন এবং সংসদ বাতিল করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, লেভেল প্লেয়িং ফিল্ড হোক। আপনারা আসেন রাস্তায়, সেখানে আমাদের পরীক্ষা হবে।’

খন্দকার মোশাররফ দেশের বর্তমান অবস্থাকে ‘সংকট’ আখ্যায়িত করে এ অবস্থার উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনা ও অর্থনীতিকে মেরামত করার দায়িত্বের কথা উল্লেখ করেন। এজন্য সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করে সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, ‘এদেশে কোনো ইভিএম মার্কা ডাকাতি চলবে না। জনগণ নিজের হাতে নিজে ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে, জনগণের প্রতিনিধির সরকার এদেশে প্রতিষ্ঠা করবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান জোনের উদ্যোগে বাড্ডার গুদারা ঘাটে জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সারা দেশে সমাবেশে হামলা ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয়।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নীরব, তাবিথ আউয়ালসহ মহানগর উত্তরের নেতারা বক্তব্য রাখেন।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা