প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২০:১৪ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২১:০৩ পিএম
বৈঠকে গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতারা। প্রবা ফটো
আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনজীবনের সংকট নিরসনের লক্ষ্যে যুগপৎ আন্দোলন নামছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা।
বুধবার (৭ জুন) রাজধানীর তোপখানা রোডে বাসদ (মাহবুব) কার্যালয়ে দুই জোটের অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ মার্কসবাদীর নেতা রাশেদ শাহরিয়ার, রুবেল সিকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসিরুদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণ মঞ্চের আহ্বায়ক মাসুদ খান ও মঞ্জুরুল আলম মিঠু।