× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে পারবে না : সাকি

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ২০:৩৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাংলাদেশের পুলিশ বাহিনী ভোট চুরি করে আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনতে পারবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। 

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে পুলিশ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরেছে। ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু ভবিষ্যতে পুলিশ আর সেই সুযোগ পাবে না। কারণ জনগণ আজ জেগে উঠেছে।’ 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে বগুড়ায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। 

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বগুড়ার সভাপতি মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে শহরের সুত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। যেকোনো সময় পতন হতে পারে। তখন দেশের সম্পদ পাচারকারী এবং লুটকারীদের বিচার করা হবে। বিশেষ ট্রাইব্যুনাল এবং গণআদালত গঠনের মাধ্যমে তাদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার ভিসা নীতির প্রেক্ষাপটে হামলাকারীদের পরিচয় এবং ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা