× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে ৮ জুন বিএনপির কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৩ ১৪:০০ পিএম

আপডেট : ০৬ জুন ২০২৩ ১৪:০৪ পিএম

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৮ জুন) সারা দেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সোমবার দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রিজভী বলেন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আগামী ৮ জুন জেলা পর্যায়ের বিদ্যুৎ অফিসের সামনে  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা