× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষকে মানবিকতা ও মূল্যবোধ না হারানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৮:১৬ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ২১:০৯ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিশ্বায়নের এ যুগে নানা দিকে ছুটোছুটি করতে গিয়ে মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। স্মার্ট সোসাইটি বানাতে গিয়ে মানুষের মৌলিক গুণাবলি যেন হারিয়ে না ফেলি।’ 

মঙ্গলবার (৩০মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব কথা বলেন।  

গ্রন্থের লেখক অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

হাছান মাহমুদ বলেন, ‘আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে। প্রশাসন পরিচালনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা নতুন ধারণা উপস্থাপন করেছি স্মার্ট বাংলাদেশ। 

‘স্মার্ট বাংলাদেশ হচ্ছে মানুষকে স্মার্ট সিটিজেন করা, স্মার্ট সোসাইটি গঠন, স্মার্ট গভর্ন্যান্স ও স্মার্ট বিজনেস। এই চারটি প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রন্থটি রচিত হয়েছে এজন্য আমি ধন্যবাদ জানাই।’ 

প্রকৃতপক্ষে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বায়নের এ যুগে মানুষ নিজের জন্য ছুটছে, খ্যাতির জন্য ছুটছে, বিত্তের জন্য ছুটছে। এই ছুটোছুটি করতে গিয়ে মানুষের মানবিকতা, মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে, স্মার্ট সোসাইটি বানাতে গিয়ে মানুষের মৌলিক গুণাবলি যেন হারিয়ে না ফেলি। মানুষ যেন মানবিকতা হারিয়ে না ফেলে। মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে না যায়। মানুষের মমত্ববোধ যেন হারিয়ে না যায়।’

লেখক অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। এই গ্রন্থে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে সরকারের সম্ভাব্য নির্বাচনী ইশতেহারের রূপরেখা তুলে ধরার পাশাপশি তা বাস্তবায়ন করার স্বরূপ তথ্য-বিশ্লেষণ এবং সচিত্র দিকনির্দেশনা আলোকপাত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা