× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে বাধা দিলে সাজার আইন হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ২২:৫৯ পিএম

শনিবার বিকালে রাজশাহীর বাঘা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রবা ফটো

শনিবার বিকালে রাজশাহীর বাঘা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রবা ফটো

নির্বাচন আয়োজনে বাধা দেওয়া হলে সাজা প্রদানেরে আইন হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার (২৭ মে) বিকালে রাজশাহীর বাঘা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের জন্য আইন করেছি আমরা। ২৫ মার্চ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে একটি ধারা সংযোজন করা হয়েছে। মন্ত্রী পরিষদ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। নির্বাচনের আয়োজনে, খবর সংগ্রহে কিংবা নির্বাচনের সরকারি দায়িত্বে কেউ বাধা প্রদান করলে তাকে ২ থেকে ৭ বছরের সাজা প্রদান করার আইন সংসদে পাশ করা হবে সামনের দিনে।’

সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সমালোচনা করে শাহরিয়ার আলম বলেন, ‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ এর আগেও বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করা হবে। এক বছর আগে বাঘায় চাঁদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। চারঘাটে বক্তব্য দিতে না পেরে রাজশাহী শহরে গিয়ে বক্তব্য দিয়েছে। শহরের রাজনৈতিক দায়িত্ব আমরা পালন করি না। আমরা মামলা করতে গিয়েছিলাম, আমাদেকে বাধা প্রদান করা হয়েছে। চাঁদের অনবরত এসব প্রলাপের কারণে কিছু মানুষের ঘুম ভেঙেছে। আমরা খুশি, কিছু নেতার ঘুম ভাঙার ফলে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। চাঁদ নিজ জন্মভূমি চারঘাটেই মিটিং মিছিল করতে পারে নাই। চাঁদকে গুনার সময় নেই আমাদের।’

নির্বাচনের আগে দলের মধ্যকার শত্রুদের দমন করতে হবে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, 'নতুন নেতৃত্ব দিতে হবে। গত ১৪ বছরে সরকারের যে উন্নয়ন হয়েছে সেসব নিয়ে অনেকে এখন চ্যালেঞ্জ করবে, সমালোচনা করবে। তাতে কিছু মানুষ বাতাস দেবে। আমাদের অভ্যন্তরের মানুষও বাতাস দেবে। আওয়ামী লীগের মধ্যকার খন্দকার মুস্তাকদের চিহ্নিত করতে হবে। নির্বাচনের আগে তাদেরকে দমন করতে হবে। আমরা রাজপথের রাজনীতিতে ঘরের ও বাহিরের শক্তিকে প্রতিহত করতে জানি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা