× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জাকের পার্টির প্রস্তাবনা মুদ্রানীতি বাস্তবায়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ২৭ মে ২০২৩ ১৮:০২ পিএম

বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার প্রাক বাজেট সংবাদ সম্মেলন করে জাকের পার্টি। প্রবা ফটো

বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার প্রাক বাজেট সংবাদ সম্মেলন করে জাকের পার্টি। প্রবা ফটো

আসন্ন অর্থবছরে (২০২৩-২০২৪) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে জাকের পার্টি। এজন্য এবারের বাজেটে সুস্পষ্ট মুদ্রানীতি বাস্তবায়নসহ তিনটি প্রস্তাবনা দিয়েছে দলটি। শনিবার (২৭ মে) রাজধানীর বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব  জানান দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এই অর্থবছরের সব চাইতে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতবছর ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা ২৯ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। এজন্য জাকের পার্টির কয়েকটি প্রস্তাবনা রয়েছে।

প্রস্তাবনাগুলো হলো : সুস্পষ্ট মুদ্রানীতি প্রয়োগে ব্যাংকের প্রকৃত সুদের হার ৩ শতাংশ বৃদ্ধি করা; ব্যয় নিয়ন্ত্রণে মজুদদার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের মুদ্রার মান কমে যাওয়ায় ভূমি বা স্বর্ণ খাতে সাধারণ বিনিয়োগকারীকে সুযোগ করে দিতে হবে।

এ ছাড়া আরও কয়েকটি খাতে বাজেট বাড়ানোর দাবি জানিয়ে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল বলেন, রপ্তানি খাতে প্রণোদনা সহায়তা দিতে হবে। বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিযোগিতামূলক বিনিময় হার নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। বেকার কমাতে হলে কমিউনিটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ে গবেষণার অর্থ বরাদ্দ বাড়াতে হবে। সরকারি চাকরিজীবীরা যেন পেনশনের টাকা আন্তর্জাতিক শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। কৃষি খাতের অগ্রগতিতে সিন্ডিকেটমুক্ত করে ন্যায্যমূল্য, ভর্তুকি নিশ্চিত করে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ও দলিল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে জাকের পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা