× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে দুঃশাসনের কারণে সন্ত্রাসীরা বেপরোয়া : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:২০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে দুঃশাসনের কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে দোর্দন্ড প্রতাপ শুরু করেছে শাসকগোষ্ঠী। দেশে জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজ করছে। এ কারণে সন্ত্রাসীরা বেপরোয়া বিস্তার ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রের মাধ্যমে মানুষকে বন্দি করে রাখা হয়েছে।

মঙ্গলবার ২৩ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে ন্যায়বিচার মহাশূন্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনি কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দুরে থাক বরং ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

গত শনিবার দলের কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণের আগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনেই হামলা চালায়। পুলিশ দিনভর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। পরে সভাস্থলে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ ছাড়াও বেপরোয়া লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে ১৭ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘মহিলা দল নেত্রী ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজিকে এক নম্বর আসামি করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা যুবদল সভাপতি খায়রুল আনাম বকুল, যুবদল নেতা এ্যাডভোকেট নেকবর হোসেন মনি, কাউসার আহমেদ, জেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও ইদ্রিস আলী শেখসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। ১২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়।’

হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা