× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জায়েদা খাতুনের প্রচারে বাধা-ভাঙচুর, বাসায় পৌঁছে দিল পুলিশ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ২১:১১ পিএম

স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনী প্রচারণায় ফের হামলায় আহত এক কর্মী। প্রবা ফটো

স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনী প্রচারণায় ফের হামলায় আহত এক কর্মী। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচনী প্রচারে ফের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গীর গরুহাটা এলাকায় ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়।

জায়েদা খাতুনের কর্মী রাসেল ও হাবিব বলেন, গণসংযোগকালে নৌকার মিছিল নিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোক তাদের গাড়ির গতিরোধ করে এবং হামলা চালায়। এতে তাদের কয়েকজন আহত হন। এ সময় একটি গাড়ির কাচ ভেঙে ফেলে হামলাকারীরা।

একটি ভিডিওতে দেখা যায়, জায়েদা খাতুন ও জাহাঙ্গীর আলম টঙ্গীর গরুহাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নৌকার মিছিল নিয়ে একদল লোক উপস্থিত হয়। এ সময় স্লোগান দিতে দিতে কিছু লোক রাস্তার মধ্যে বসে পড়ে। এর কিছুক্ষণ পর কিছু যুবক গাড়িবহরে হামলা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। তবে আহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 

এ বিষয়ে জানতে জায়েদা খাতুনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলমকে ফোন করে পাওয়া যায়নি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ’টঙ্গীতে কিছু লোক মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গণসংযোগের পথে বসে অবরোধ করে। পরে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে জায়েদা খাতুনের একজন কর্মী মাথায় আঘাত পান এবং তাদের গাড়ির একটি কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছে।’ 

এ ঘটনার আগে জায়েদা খাতুন গাজীপুর সিটির ছয়দানা, আরিচপুর, মধুমিতা রোড এলাকা এবং ৫৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা