× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

অজ্ঞাতসারে কেউ জাহাঙ্গীরের ছবি ছেপেছে বলে দাবি জায়েদা খাতুনের

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২০:০৩ পিএম

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কারণ দর্শানোর নোটিসের (শোকজ) জবাব দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। শুক্রবার (১২ মে) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জবাব পৌঁছে দেন।

লিখিত জবাবে জায়েদা খাতুন বলেন, আচরনবিধি লঙ্ঘনের নোটিস পেয়ে তিনি জেনেছেন, তার নির্বাচনী প্রচারণায় প্রকাশিত ছবি, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি ব্যবহার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিস পাওয়ার আগে তিনি এ বিষয়ে জানতেন না। প্রকৃতপক্ষে তার অজ্ঞাতসারে অতিউৎসাহী ব্যক্তি, কোনো শুভকাঙ্ক্ষী বা স্বার্থান্বেষী ব্যক্তি না বুঝে, না জেনে বা ইচ্ছা-অনিচ্ছায় তার পোস্টার, হ্যান্ডবিল, লিফলেটে জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে বিভিন্ন স্থানে প্রদর্শন করেছেন। যারা এগুলো করেছেন, তাদের ওই পোস্টার, হ্যান্ডবিল ইত্যাদি দ্রুত সরিয়ে নেওয়ার বিশেষ অনুরোধ জানান তিনি।

জবাবে আরও বলা হয়, উল্লিখিত বিষয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। ভবিষ্যতে তিনি আরও বেশি সতর্ক থেকে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার সব আচরণ বিধি-বিধান মেনে চলবেন। একই সঙ্গে কেউ তার অজান্তে নির্বাচনের আচরণবিধি অমান্য করে তার কোনো প্রচারণা চালালে, নির্বাচন কর্তৃপক্ষ তাকে অবগত করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং নির্বাচন কর্তৃপক্ষের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন জানান, মেয়র প্রার্থী জায়েদা খাতুনের লিখিত জাবাব পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা