× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ছেড়েছেন কোকোর স্ত্রী সিঁথি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২২:১৭ পিএম

 স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। সংগৃহীত ছবি

স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। সংগৃহীত ছবি

আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এক মাসের বেশি সময় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকার পর চলে গেলেন তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  রবিবার (৭ মে) দুপুরে সিঁথি মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সকাল ৯টার দিকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তাকর্মীরা।

গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় আসেন তিনি।

ঢাকায় এসে প্রথমে ওঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে দাদি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে লন্ডন থেকে আসেন সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এর মধ্যে খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সে সময় শাশুড়ির সঙ্গে ছিলেন সিঁথি। গত বৃহস্পতিবার বাসায় ফেরার পরও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।

দুই মেয়েকে নিয়ে লন্ডনে থাকেন শর্মিলা রহমান সিঁথি। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে ২০০৭ সাল থেকে লন্ডনে আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা