× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমজীবীদের বঞ্চিত করে কাঙ্ক্ষিত উন্নয়ন অসম্ভব : মুফতি ফয়জুল করীম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৫:১৯ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৫:৪৮ পিএম

সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শ্রমিক সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা। প্রবা ফটো

সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শ্রমিক সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর শাখা। প্রবা ফটো

ইসলামী শ্রমনীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির কর্ণধার শ্রমজীবী মানুষকে বঞ্চিত করে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনও সম্ভব নয়। শ্রমিকের ঘাম পুঁজি করে এক শ্রেণির মানুষ রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। শ্রমিকের অধিকার আদায়ের লক্ষে বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালিত হচ্ছে। কিন্তু ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবী মানুষ আজও অধিকার বঞ্চিত।

সোমবার (১ মে) সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর পশ্চিম সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ। 

মুফতি ফয়জুল করীম বলেন, ‘ইসলামী শ্রমনীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনা ভোটের সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় সম্ভব নয়। এজন্য সর্বত্র আল্লাহ ররু নেতা নির্বাচিত করতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।’

মুফতি ফয়জুল করীম বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। দেশের টাকা বিদেশে পাচারে বর্তমান সরকার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করার পর তাদের অ্যাকাউন্ট তলব করা হয় না।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, শ্রমিকনেতা এইচ এই রফিকুল ইসলাম, কেএম বেলাল হোসেন, যুবনেতা ইলিয়াস হোসাইন, মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ ওবায়দুল্লাহ বরকত, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়া প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা