× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

তৃণমূলের ‘সমর্থন নিয়ে’ স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপি নেতার ছেলে রনি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৩:৩৬ পিএম

বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন রনি। প্রবা ফটো

বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন রনি। প্রবা ফটো

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচনে বিএনপির না যাওয়ার ঘোষণা পুরোনো। এর মধ্যেই কারান্তরিন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনির গাজীপুর সিটিতে মেয়র পদে ভোটে দাঁড়ানোর বিষয়টি শোনা যাচ্ছিল। অবশেষে প্রার্থী হলেন তিনি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পেয়েই নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান রনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। আমার চাচা, বাবা সবাই বিএনপি করেন। আমি ইতোমধ্যে অনেক উঠান বৈঠক করেছি। তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পেয়েছি। যার কারণে আমি স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন করব।’

গাজীপুরে বিএনপিতে সরকার পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। ফলে এ পরিবারের কেউ প্রার্থী হলে তিনি নির্বাচনের মাঠ গরম করতে পারবেন বলে মনে করেন তৃণমূলের অনেক নেতাকর্মী। তার চাচা গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার।

স্বতন্ত্র মেয়র প্রার্থী রনি বলেন, ‘আমার চাচা এই গাজীপুরের রূপকার। আমার বাবা বিএনপি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে ১৮ বছর ধরে কারাগারে বন্দি। বাবা, চাচার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিবারের সদস্যদের ও সাধারণ মানুষের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না এলেও তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের সমর্থন রয়েছে বলে জানান তিনি। বলেন, ‘বিএনপি হয়তো নির্বাচনে আসছে না কিন্তু তৃণমূল পর্যায়ের বিএনপির আমার প্রতি সমর্থন রয়েছে।’

এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি যেহেতু বিএনপি পরিবারের সন্তান, এজন্য বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি আমার সঙ্গে সবাই থাকবে। আমার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের সঙ্গে।’

প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন নুরুল ইসলাম সরকার। কেন্দ্রীয় বিএনপির যুববিষয়ক সম্পাদক ছিলেন তিনি। নুরুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় ২০০৬ সালে বিএনপির সমর্থনে টঙ্গী পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়ে আওয়ামী লীগ নেতা আজমত উল্লা খানের কাছে পরাজিত হয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা