প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩ পিএম
মশিউর রহমান রাঙ্গা। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে তাকে অব্যাহতি দেন।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদের।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইতোমধ্যে এই আদেশ কার্যকর হয়েছে।
প্রবা/আরএম/