× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ মিনারে নেওয়া হবে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ, শেষকৃত্য পোস্তগোলায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ২০:৪৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য। ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য। ফাইল ফটো

বীর মুক্তিযোদ্ধা, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শেষশ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হবে। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দেশের বিভিন্ন মাধ্যমের গুণী ব্যক্তিত্বরা পঙ্কজ ভট্টাচার্যের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে পোস্তগোলা মহাশ্মশানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গতকাল রবিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী রাখী দাস পুরকায়স্থ আগেই মারা গেছেন। নিঃসন্তান এ দম্পতি তাদের জীবনের পুরোটাই কাটিয়েছেন রাজনীতির ময়দানে। পাশাপাশি জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সামাজিক নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তারা।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক লেলিন চৌধুরী জানান, ২২ এপ্রিল সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হলে পঙ্কজ ভট্টাচার্যকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি সেপটিক শক, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের রোগ (ব্রঙ্কিয়েকটেসিস), উচ্চ রক্তচাপ, হৃদরোগে (অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ও ইশকেমিক হার্টডিজিজ) ভুগছিলেন। ক্যানসারের কারণে তার প্রস্টেট ও কোলনের অপারেশন হয়েছিল। এ ছাড়া তার কোভিড নিউমোনিয়াও হয়েছিল। এরপর ধীরে ধীরে তার কিডনির কার্যকারিতা কমতে থাকে এবং প্রস্রাব উৎপাদন বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা