× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২২:৫০ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭জুন) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ভয়াবহ বন্যা ও নদীভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত মানুষ দিশাহারা হয়ে পড়েছে। নদীভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিএনপি ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতা-কর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষদের দ্রুত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’ এ ছাড়া বন্যাকবলিত অঞ্চলে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি

বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদীভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে গেছে। গ্রামগুলোর ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি ডুবে গেছে। ওই সব এলাকায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানাই।’

মির্জা ফখরুল বলেন, বন্যাকবলিত মানুষের সাহায্যে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয়। জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই। তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা