× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ও মানুষের কথা বলতে পিছ পা হননি ডা. জাফরুল্লাহ: ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৩:৪৭ পিএম

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানায় বিএনপি। প্রবা ফটো

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানায় বিএনপি। প্রবা ফটো

দেশ ও মানুষের জন্য কথা বলতে ডা. জাফরুল্লাহ চৌধুরী কখনও পিছপা হতেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘এ রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি জনগণের রাষ্ট্র, একটি কল্যাণমূলক রাষ্ট্র, সাধারণ মানুষের একটি সমাজ নির্মাণে সারাজীবন তিনি নিজেকে উৎসর্গ করেছেন।’ 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘গণসাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য হাসপাতাল, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ওষুধসহ বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ায় ছিল তার স্বপ্ন। তিনি স্বাস্থ্য নীতি করতে চেয়েছিলেন কিন্তু সেটি করে যেতে পারেননি। যদি ওটা করে যেতে পারলে বাংলাদেশের সকল মানুষই স্বাস্থ্যসেবার সুযোগ পেতেন।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাই। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, সেটি কখনও পূরণ হবার নয়। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি।’

তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল কদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা