× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ হাইকমিশনে রানীর প্রতিকৃতিতে ফুল দেবে আওয়ামী লীগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:০১ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় লোগো

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় লোগো

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ।

সোমবার দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটায় আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রয়াত রানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে এবং হাইকমিশনের শোক বইয়ে দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হবে। দলটির প্রেসিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে অন্য সদস্যদের মধ্যে থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর মারা যান। এর পরপরই রানীর বিভিন্ন বিষয় একে একে উঠে আসছে গণমাধ্যমের খবরে।


প্রবা/টিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা