× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটন ও সাদিক আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৩:২৪ পিএম

ধানমন্ডি ৩/এ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে।  প্রবা ফটো

ধানমন্ডি ৩/এ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। প্রবা ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল। এ সময় মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় মহানগরের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী ও বরিশাল ছাড়া খুলনা সিটি করপোরেশনের মেয়র পদের জন্য দুজন ও কয়েকটি পৌরসভার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মোহম্মদ আলী কামাল বলেন, ‘রাজশাহী মহানগরীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খায়রুজ্জামান লিটনই উপযুক্ত ব্যক্তি। রাজশাহী মহানগরী, জেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মী লিটন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন। উন্নয়নের স্বার্থেই নগরবাসী খায়রুজ্জামান লিটনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি।’

গতকাল রবিবার সকালে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ধানমন্ডি ৩/এ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। ১২ এপ্রিল বুধবার বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা