× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে সংসদে জেনারেল ওসমানীর সমালোচনায় মোশাররফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৪:৩৭ পিএম

আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের খেতাব দেওয়া নিয়ে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানীর সমালোচনা করেছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন। 

তিনি বলেছেন, ‘জেনারেল ওসমানীকে বঙ্গবন্ধু ভালোবাসতেন। তার ওপর সব দায়িত্ব দিয়েছিলেন। বীর উত্তম, বীর বিক্রম সবকিছু। তিনি যাকে পাইছেন, তাকে খেতাব দিছেন। এর কোনো হিসাব ছিল না।’

রবিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের ওপর বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘উনি (ওসমানী) আমাকে টেলিফোন করে বলেছিলেন, আমি জনতা লীগ (জাতীয় জনতা পার্টি) করেছি, আপনি আমার দলে থাকবেন। আমি বললাম, কী বললেন? আমি তো দল করি। আমাকে জিজ্ঞেস করে, কোন দল করেন? আমি বললাম, আওয়ামী লীগ করি। সে আমাকে বলে, আওয়ামী লীগ কি এখনও আছে?’

গণপরিষদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা আছে। আজকে কিছু বললাম না। বিতর্কিত হয়ে যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে কিছু বলেছি। এই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। বিকৃত করেছে কে? জেনারেল ওসমানী। এটা আমি বলতে চাই।’

তিনি বলেন, ‘আমি প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছি, ভেতরে ঢুকেছি। আমি দুইবার আক্রান্ত হয়ে বেঁচে গিয়েছি। আজকে সেই কথা আর নাই বললাম।’

মোশাররফ আক্ষেপ করে বলেন, ‘আমার আক্ষেপ বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশে কোনো প্রতিবাদ হয়নি। আমরা অঝোরে কেঁদেছি। আমাদের হাতে কিছুই ছিল না, কিছুই করতে পারি নাই। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের হাতিয়ার ছিল না, কিছুই ছিল না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমরা সংগঠনকে শক্তিশালী করেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা