× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়কর ফাঁকি: বিএনপি নেতা দুলুর বিচার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৪:২৮ পিএম

রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ফটো

রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ফটো

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আখতারুজ্জামান অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী ১৪ মে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা করেন।

অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট দুই কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন বিএনপি নেতা দুলু। এছাড়া তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্যও দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা